বাংলাদেশের বিজয় সংবাদ ছাপানো প্রথম দৈনিক পত্রিকা:দৈনিক অাজাদী

0

১৬ ডিসেম্বর,১৯৭১। একটি ভূখন্ডের বিজয়ের দিন,পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশের জন্মদিন। অগণিত মুক্তিযোদ্ধার সংগ্রাম,৩০ লক্ষ শহীদের রক্ত,২ লক্ষ মা বোনের সম্ভ্রম অার অসংখ্য মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে স্বাধীন বাংলা অাজ অামাদের হয়েছে।
বাংলার মুক্তি সংগ্রামের ৯ মাসে লড়াই সংগ্রামের অাদিঅন্ত প্রকাশিত হয়েছে বিভিন্ন গনমাধ্যমে,স্বাধীন বাংলা বেতার সেসময় বিপ্লবী ভূমিকা রেখেছিল, এছাড়াও বিভিন্ন পত্রিকা অনিয়িমিতভাবে দেশের ভূখন্ড থকে প্রকাশিত হয়েছে।
বাংলার বিজয়ের দিনে সম্ভবত একটিমাত্র জাতীয় দৈনিক প্রকাশিত হয়েছে,তাও ঢাকা নয় চট্টগ্রাম থেকে। সেই পত্রিকা দৈনিক অাজাদী, ইতিহাসের সাক্ষী হয়ে অাজো টিকে অাছে। অাজাদীর সেদিনের সংখ্যায় প্রথম পাতার অাট কলাম জুড়ে গোটা গোটা লাল হরফে লেখা ছিল " জয় বাংলা বাংলার জয়"। গাজী মাজহারুল ইসলামের কথায় অানোয়ার পারভেজের সুরে একই শিরোনামের একটি গান স্বাধীন বাংলা বেতারে সেসময় অসংখ্যবার গীত হয়েছে।মূলত সাড়া জাগানো সেই সংগীত অাজাদীর প্রথম পাতায় উঠে এসেছে। উঠে এসেছে অামাদের বিজয়ের গল্প।১৯৫৯ সাল থেকে অাজাদী প্রকাশিত হচ্ছে,পত্রিকাটির প্রকাশক অাব্দুল খালেক বর্তমান সম্পাদক এম এ খালেক,চট্টগ্রামের মোমিন রোডের অফিস থেকে পত্রিকাটি প্রকাশিত হয় অাজো।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Please Select Embedded Mode To show the Comment System.*